শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোগীর রিপোর্ট আগাম প্রিন্ট: চাঁদপুরে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

​চাঁদপুর সদর উপজেলার সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন ‘ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

​অভিযানে ডায়াগনস্টিক সেন্টারটিতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে—রোগীদের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আগাম প্রিন্ট করে রাখা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিন স্যাম্পল সংরক্ষণ এবং রেফ্রিজারেটরের তাপমাত্রা নির্ণয়ের জন্য থার্মোমিটার না থাকা।

​এসব অপরাধে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’-এর ৬ ও ৯ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

​ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডের আদেশ দেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন. জামিউল হিকমা।

আরও পড়ুন

বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

​অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল। 

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর মডেল থানা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য ইউনিটের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভোরের আকাশ/এম

চাঁদপুর

শেয়ার করুন: