ফুলবাড়ীতে বিপুল মাদকদ্রব্য জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯৬ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৬ হাজার টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবি অধিনায়ক সাংবাদিকদের জানান।
ভোরের আকাশ/আ.র