শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় পুকুর থেকে পিতলের মূর্তি ও ২ বাটি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর পুকুরে মাছ ধরতে গিয়ে সাতটি ছোট পিতলের মূর্তি ও দুটি বাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে কয়েকজন মাছ ধরতে নামেন। জাল তোলার সময় মাছের সঙ্গে উঠে আসে সাতটি ছোট মূর্তি, দুটি বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

পুকুর মালিক মোহাম্মদ মন্টু ফকির জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রহি (১৫), তৌফিক (১৫), বিসা (৫৪) ও রিয়াদ (২২)সহ কয়েকজন পুকুরে জাল ফেলেন। জাল ওঠানোর সময় হঠাৎ করেই মূর্তি ও বাটিগুলো পাওয়া যায়।
রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পাঠানো বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি ছোট পিতলের মূর্তি, দুটি পিতলের বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে জানা গেছে, মূর্তিগুলো কাঁসা/ব্রোঞ্জ অথবা পিতলের তৈরি। এগুলোর বিশেষ ঐতিহাসিক বা আর্থিক মূল্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

উদ্ধারমোহাম্মদ মন্টু ফকির

শেয়ার করুন: