শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর মাতারবাড়িতে একই দিনে তিন শিশু  পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।  

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।অপর দিকে মহেশখালীর মাতারবাড়ির উত্তর রাজঘাটের ২ বছরের আরিয়ান নামের শিশুটি বাড়ির উঠানে এক পা দু ' পা করে হেটে কখন যে বাড়ির সামনের পুকুরে যায় মা টেরই পায়নি।

গৃহস্থালির কাজের ফাঁকে শিশু কে খুঁজতে গিয়ে দেখে তার আদরের সন্তান নেই।এর পর  মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং  অনেকক্ষণ পর পুকুর থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করা হয়। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে।স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দার জানান,ঘটনাটি খুবই দুঃখজনক ও হ্নদয় বিদারক। এতে পুরো এলাকা য় শোকের ছায়া নেমে আসে।

অন্যদিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুর চর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৭) ও চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফা জান্নাত (৫)। এই দুই শিশু সম্পর্কে মামাতো–ফুফাতো বোন।

স্থানীয় বাসিন্দারা জানান, বকেয়া মনি মায়ের সঙ্গে কয়েক দিন আগে নানার বাড়ি সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় বেড়াতে যায়। আজ বেলা সাড়ে ১১টার দিকে বকেয়া মনি মামাতো বোন হুজাইফা জান্নাতকে সঙ্গে নিয়ে নানাবাড়ির অদূরে একটি পুকুরপাড়ে খেলছিল। এর এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুজন পুকুরে পড়ে যায়। 

স্বজনেরা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুজনকে উদ্ধার করেন। এরপর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়নুল আবেদীন বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ভোরের আকাশ/ র.ই


 

শিশুর মৃত্যুমোহাম্মদ মনির হোসেন

শেয়ার করুন: