কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের আগ্রাসী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি,ফসলি জমি,গাছপালা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙনের মুখে পড়েছে কয়েকটি গ্রাম ও বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিসের সহযোগিতায় মানববন্ধনে অংশ নেয় সদর উপজেলার,চর গোবিন্দপুর,পূর্ব আজিদপাড়ার এলাকাবাসী।
মানববন্ধনে মাওলানা কাজী নুরুজ্জামান , সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখা, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সহিদুল ইসলাম, আসাদুজ্জামান রাজু ,সদর উপজেলা সাধারণ সম্পাদক, আলী হাসান, জেলা যুব বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মো. নুরনবী বক্তব্য দেন।
বক্তারা ব্রহ্মপুত্র নদের আগ্রাসী ভাঙন রোধে অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।
ভোরের আকাশ/মো.আ.