শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে সংঘর্ষে মুনজিল হক (৬২) নামে এক কৃষককে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী আবু বক্কর (৫০) কে গ্রেপ্তার করেছে র‍‍্যাব।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ওই দিন দুপুরে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকার বিথী কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু বক্কর উপজেলার পাঁচগাছি শান্তিরাম (কালিতলা) এলাকার মৃত আবেদ আলীর ছেলে। নিহত মুনজিল হোসেন একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিজমা সংক্রান্ত জেরে গত ৬ আগস্ট সকাল ৯টার দিকে এজাহারনামীয় আসামিরা দলবদ্ধ হয়ে মুনজিল হক নামে এক কৃষককে কোদালের ঘারা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের ছেলে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র‍‍্যাব-১৩ রংপুর ও র‍‍্যাব-১ উত্তরার একটি যৌথ আভিযানিক দল ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকার বিথী কমপ্লেক্সের সামনে যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

সুন্দরগঞ্জপলাতক আসামী গ্রেফতারগাইবান্ধা

শেয়ার করুন: