শ্রীপুরে চুলাইমদ সহ মাদকসম্রাজ্ঞী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর পৌরশহরে অভিযান চালিয়ে বিপুল পরিমান চুলাই মদ সহ মাদক সম্রাজ্ঞী শ্যামলী রবি দাসকে (৩৫) গ্রেপ্তার করেছে । গ্রেপ্তার হওয়া শ্যামলী রবিদাস শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সুমন রবি দাসের স্ত্রী। সে এলাকার চিহ্নিত মাদক কারবারি । এর আগে একাধিকবার মাদক মামলায় শ্যামলী রবিদাস গ্রেপ্তার হয়েছে।
জানা যায়, শ্রীপুর পৌর শহরের পশু হাসপাতালের সামনে লালজি রবি দাসের বাসা। বাসার সামনে মাটির পাতিল ও একটি কাপড়ের দোকান। দোকান দু'টির সামনে দিন ভর বসে থাকে লালজি রবিদাস ও আরো চার পাঁচ জন নারী। হাড়ি পাতিল আর কাপড় ব্যবসার আড়ালে লালজির পরিবার থাকে মাদকের রমরমা ব্যবসা করে। এখান থেকে চুলাই মদ, গাঁজা ও ইয়াবা উপজেলার বিভিন্ন স্থানে পাচার হয়ে থাকে। মাদক সেবীরাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ বাসা থেকে মাদক কিনে থাকে। আশপাশ এলাকায় কিছুক্ষণ দাঁড়ালে চোখে পড়বে অটোচালক উঠতি বয়সের তরুন শ্রমিক সহ বিভিন্ন বয়সী মাদক সেবীরা প্রকাশ্যে লালজির বাড়ি থেকে মাদক কিনে নিয়ে যায়।
বাড়ির সামনে বসে থাকা লোকজন দিনভর মাদক বিক্রি করে থাকে। এর আগেও পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান চালিয়ে থাকে বিপুল পরিমাণ চুলাই মদ ইয়াবা ট্যাবলেট গাঁজা সহ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে লালজি পরিবারের একাধিক সদস্যকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। শুক্রবার বিকেলে শ্রীপুর থানার সদ্য যোগদানকরা ওসি শাহীনূরের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় লালজির বাড়ি থেকে মাদক ব্যবসায়িরা পালিয়ে গেলেও পুলিশ মাদকসম্রাগী শ্যামলী রবিদাস কে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে ২০০ লিটার দেশীয় চুলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শত শত উৎসুক জনতা দাঁড়িয়ে অভিযান প্রত্যক্ষ করে। অভিযানে ওই বাড়ি থেকে দুইশ লিটারের বেশি দেশীয় চুলাই মদ ও গাঁজা উদবধার করা হয়। গ্রেফতার করা হয় শ্যামলী রবিদাসকে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ভোরের আাকাশ/এনউব