প্রিমিয়ার ইউনিভার্সিটি ও Wuzhou University-এর মধ্যে শিক্ষা-গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা

শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক বিনিময় জোরদারে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও চীনের Wuzhou University-এর মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চীনের Wuzhou University-এর College of Foreign Languages-এ প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সফর উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের North Laboratory Building-এর দ্বিতীয় তলার সভাকক্ষ-২০১-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, Wuzhou University-এর ভাইস প্রেসিডেন্ট কিন শিয়ংবিয়াও, International Exchange Office-এর পরিচালক হি এন, College of Foreign Languages-এর ডিন সং ইয়িনচিউ এবং School of International Education-এর উপ-ডিন ইয়াং শাংচিয়াও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিদল Wuzhou University-এর Training Center পরিদর্শন করে। এরপর College of Foreign Languages-এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিদলের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়।
আলোচনায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং পারস্পরিক একাডেমিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি যৌথ গবেষণা কার্যক্রম, একাডেমিক এক্সচেঞ্জ এবং ভবিষ্যতে বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।
তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণামুখী চিন্তাভাবনা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একাডেমিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রতিনিধিরা।
পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দুই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ একাডেমিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও Wuzhou University-এর মধ্যে শিক্ষা, গবেষণা, একাডেমিক এক্সচেঞ্জ এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগ দুই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ এনউব