শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা : সড়কমন্ত্রী

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সড়ক পরিবহন, সেতু, নৌ-পরিবহন ও রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটা তো কাম্য না। 

একটা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা তো জাতির ব্যর্থতা। নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এক সময় একটা রাজনৈতিক দল ছিল এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কতৃক বর্জিত। সর্বশেষ নিষিদ্ধ, আর নিষিদ্ধ মানে তো নিষিদ্ধই।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নীচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন প্রশ্ন একটা রাজনৈতিক দল নিষিদ্ধ বিষয়টি জাতি কিভাবে দেখে। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটি নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণঅভ্যুত্থান করেছে। দেশ থেকে তাদের ভেগে যেতে বাধ্য করেছে দেশের জনগণ। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।

উন্নত অবকাঠামো, দৃষ্টিনন্দন ভবন এবং যাত্রীসেবার বিভিন্ন সুবিধাসহ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় নির্মাণ করা হয় নান্দনিক একটি রেলস্টেশন। যার খরচ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা।

পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধনের ২ বছর পার হলেও সিরাজদিখানের নিমতলা রেল স্টেশনে থামছে না কোনো ট্রেন। 

আরও পড়ুন

বরিশালে উপজেলা বিএনপির মোটরসাইকেল মহড়া

নিমতলা রেল স্টেশনে ট্রেন থামানোর প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণের করবে কিনা এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন, সেতু, নৌ-পরিবহন ও রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমানে এখানে ছয় জোড়া আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করছে তবে নিমতলা রেলস্ট্রেশনে লোকাল ট্রেনের যাত্রবিরতী করবে এমন ব্যবস্থা খুব দ্রুত নেওয়া হবে ।

এসময় উপস্থিত ছিলেন,সড়ক ও সেতু মন্ত্রনালয়,রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, মুন্সীগঞ্জ ১আসনের সংসদ সদস্য শেখ মো আব্দুল্লাহ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ,সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেন,থানা বিএনপির সাধারন সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মী।

ভোরের আকাশ/ র.ই

সড়কমন্ত্রীহাবিবুর রশিদ

শেয়ার করুন: