শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে পহেলা বৈশাখ উদযাপন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানাতে জামালপুরে আয়োজন করা হয় বর্ণাঢ্য ও উৎসবমুখর নানা কর্মসূচি। দিনব্যাপী এ আয়োজন ছিল আনন্দ, ঐতিহ্য ও বাঙালিয়ানার এক অনন্য মিলনমেলা।

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বকুলতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গিয়ে শেষ হয় জামালপুর শিল্পকলা একাডেমিতে। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।

এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। তাঁদের অংশগ্রহণে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়। রঙিন মুখোশ, লোকজ সাজসজ্জা ও বৈশাখী প্রতীকে সজ্জিত এই আয়োজন যেন বাঙালির শেকড়ের গল্পই বলছিল। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও কবিতার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় উপস্থিত দর্শকরা।

বাংলার প্রকৃতি ও মানুষের হৃদয়ের গভীরে বৈশাখের আগমন যেন এক নতুন প্রাণের সঞ্চার করে। ঝড়-বৃষ্টি, রোদ-ধুলো আর প্রকৃতির রূপবদলের মধ্য দিয়ে বৈশাখ আসে নবজাগরণের বার্তা নিয়ে। কৃষ্ণচূড়ার রাঙা রূপ আর উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ। নববর্ষ তাই শুধু একটি নতুন দিন নয়, এটি নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার প্রতীক। জামালপুরবাসীও এদিনকে বরণ করেছে উৎসবমুখর পরিবেশে, প্রাণের উচ্ছ্বাসে।

ভোরের আকাশ/এসএইচ

জামালপুর

শেয়ার করুন: