যাত্রীর বিরোধ থামাতে গিয়ে মারধরের শিকার গাইবান্ধার স্টেশনমাস্টার

গাইবান্ধায় ট্রেনে দুই যাত্রীর মধ্য বিরোধ থামাতে গিয়ে মারধরে শিকার হলেন স্টেশনমাস্টার আবুল কাশেম। শনিবার (১৪ জুন) দুপুর ১২ টার দিকে গাইবান্ধা রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস গাইবান্ধা স্টেশনে পৌঁছালে ট্রেনের বগিতে উঠা নিয়ে এক নারী যাত্রীর সাথে আরেক পুরুষ যাত্রী বাগবিতন্ডা শুরু হয়। দুই যাত্রীর বাগবিতন্ডা থামাতে গিয়ে একপক্ষের যাত্রী ও স্বজনদের মারধরের শিকার হয়েছেন রেলের দায়িত্বরত গাইবান্ধার স্টেশনমাস্টার।
স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, স্টেশনে ট্রেন আসার সাথে চিল্লাচিল্লি শুনে এগিয়ে যাই। দেখি ট্রেনে আগে ওঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে পুরুষ যাত্রীর তর্ক করছে।
তিনি বলেন, দুই যাত্রীকে থামানের চেষ্টা করি। এ সময় হঠাৎ করে ওই পুরুষ যাত্রী ও তার স্বজনার আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। স্টেশনের জিআরপি পুলিশ সদস্যরা সেখানে উস্থিত ছিলেন, তারা এগিয়ে আসেননি। কি করব মার তো খেয়েছি? কাকে অভিযোগ দিব? অভিযোগ দিলে কি আর মার ফেরত পাব।
গাইবান্ধা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি বলেন, স্টেশনমাস্টারসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। এসময় যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। পরে ট্রেন থেকে দেখি মাস্টারকে নামে যাত্রীরা মারধর করছেন। তৎক্ষণাৎ পুলিশকে ডাকতে ডাকতেই ট্রেনটি ছেড়ে দেওয়ায় আইনগত কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
ভোরের আকাশ/এসএইচ