শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীর সোনাগাজীর ডাঙ্গী খাল যেন পৌরসভার ময়লার ভাগাড়

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফেনীর সোনাগাজী পৌরসভা ও উপজেলার কয়েকটি ইউনিয়নের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হলো স্থানীয় ডাঙ্গী খাল। 

কিন্তু সেই গুরুত্বপূর্ণ খালটিকে এখন ময়লার ভাগাড় এ পরিণত করছে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা।

পৌরসভার চরগনেশ এলাকার বাসিন্দা করিমুল হক জানান, বিভিন্ন সময় পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণ পাশ সংলগ্ন পৌর ৭নং ওয়ার্ডের বাসাবাড়ির ময়লার গাড়িতে না উঠিয়ে বেলচা দিয়ে সেগুলোকে ডাঙ্গী খালে ফেলে দিতে দেখা গেছে।

এতে করে দিনদিন পলিথিন ও বিভিন্ন প্রকারের ময়লা-আবর্জনার স্তূপ জমে খালের তলদেশ ভরাট এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে।

এলাকাবাসীর দাবি খালটি পরিষ্কার করে পানি প্রবাহ চলমান রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করবেন।

আরও পড়ুন

বন্দরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে দুই ঘণ্টা অবরোধ, আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

এ ব্যাপারে জানতে চাইলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, পৌরসভার ময়লা ফেলার নিজস্ব কোনো জায়গা না থাকায় এটি হচ্ছে। একটা জায়গা কেনার জন্য চেষ্টা করা হচ্ছে। 

এছাড়া খালে পেলা ময়লাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/র.ই

রিগ্যান চাকমা

শেয়ার করুন: