শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ রামজীবন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার।

নিহত আব্দুল্লাহ ওই এলাকার আসাদুজ্জামান টুটুলের ছোট ছেলে। আব্দুল্লাহ স্থানীয় রামভদ্র ডিবিএইচ আদর্শ শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, আব্দুল্লাহকে তার মা রাগারাগি করছিলো। এরই একপর্যায়ে মাকে ফাঁকি দিয়ে নিজেদের টিনসেড ঘরের বারান্দার ছাদে ওঠে আব্দুল্লাহ। এসময় ঘরের টিনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভোরের আকাশ/জাআ

প্রাণ গেলশিশুবিদ্যুৎস্পৃষ্টগাইবান্ধা

শেয়ার করুন: