শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল
সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরগুনার পাথরঘাটায় মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদল। 

সোমবার (২৬শে মে) সন্ধ্যার পর উকিল পট্টি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা গোলচত্ত্বরে এসে শেষ হয়।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র ও ছাত্রদলের সক্রিয় কর্মী।

মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সাম্য হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি অবিলম্বে বিচারপ্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

মিছিল শেষে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি কে এম হাসিবুল্লাহ প্রতিবাদী বক্তব্যে বলেন, সাম্য হত্যাকাণ্ড কোন সাধারন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই-দ্রুত বিচার প্রক্রিয়া শুরু না হলে পাথরঘাটা ছাত্রদল রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে

তিনি আরও বলেন, সাম্য ছিল আমাদের গর্ব। কারণ তিনি ২৪ এর গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা। আমরা তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। আমাদের আন্দোলন চলমান থাকবে।  

ভোরের আকাশ/এসএইচ

বরগুনাশাহরিয়ার আলম সাম্যমশাল মিছিলছাত্রদল

শেয়ার করুন: