শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক

মুসাদ্দেক আল আকিব, চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক ব্যক্তি।  হামলার পর স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত খতিব হলেন মাওলানা আ.ন.ম. নূরুর রহমান মাদানী, সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লিগ এবং দক্ষিণ গুনরাজদী এলাকার বাসিন্দা।  তিনি মাঝেমধ্যে ওই মসজিদে খুতবা ও ইমামতি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মুসল্লিরা মসজিদ ছাড়লেও খতিব সাহেব তখনো ভেতরে অবস্থান করছিলেন।  এমন সময় একজন ব্যক্তি মসজিদে ঢুকে কাছে থাকা চাপাতি দিয়ে হঠাৎ তার কানের গোড়ালিতে কোপ মারেন।  এতে খতিব গুরুতর আহত হন।

আটক হওয়া ব্যক্তি মো. বিল্লাল হোসেন (৫০), পিতা আইয়ুব আলী।  তার স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদি, বিষ্ণুপুর।  ৭নং ওয়ার্ড বকুলতলা রোডের অস্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, কয়েক সপ্তাহ আগে এক খুতবায় খতিব সাহেব নবী করিম (সা.)-কে "ইসলামের বার্তাবাহক" হিসেবে উল্লেখ করেছিলেন।  এই বক্তব্যে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হন বিল্লাল হোসেন এবং আজ জুমার পর পরিকল্পিতভাবে হামলা চালান।  তার চাপাতিতে লেখা ছিল "আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।"

আহত মাওলানা নূরুর রহমান মাদানীকে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, "রোগীর কানের গোড়ালিতে চাপাতির আঘাতে ১০-১২টি সেলাই লেগেছে।  বর্তমানে তিনি ওসেক ইউনিটে চিকিৎসাধীন।"

এ ঘটনায় এলাকাবাসীকে হতবাক করেছে।  সামাজিক, ধর্মীয় ও নাগরিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  অনেকেই বলছেন, এটি ধর্মের নামে চরম উগ্র আচরণ।

স্থানীয়রা বলেন, "খতিব সাহেবের বক্তব্যে কোনো ধরনের অবমাননা ছিল না।  একজন সুস্থ মস্তিষ্কের মানুষ ধর্মীয় ভিন্নমত পোষণ করলেও তা হত্যার উদ্দেশ্যে এমন ন্যাক্কারজনক হামলা নয়।"

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, "ঘটনার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি।  এ ঘটনায় মামলা রুজু হয়েছে।

ভোরের আকাশ/জাআ

চাঁদপুরমসজিদআটক

শেয়ার করুন: