শিরোনাম
মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দামমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম

খাগড়াছড়িতে দিনব্যাপী ‘কাব হলিডে’ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খেলাধুলা, পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘কাব হলিডে’। বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি সদর উপজেলার আয়োজনে এতে অংশ নেয় উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব ইউনিটের ক্ষুদে স্কাউটরা।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন শুরু হয়। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। একই সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায় তারা। আয়োজনের অন্যতম অংশ হিসেবে পরিচালিত হয় পরিচ্ছন্নতা অভিযান, যা শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলার বার্তা দেয়।

সকালের উদ্বোধনী পর্বে বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি সদর উপজেলার সহসভাপতি আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তাসনুভা ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়ুয়া, বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা শাখার কমিশনার ইমাম উদ্দিন, সম্পাদক দয়াশান্তি চাকমা, সদর উপজেলা শাখার কমিশনার অনক ত্রিপুরা, সহকারী কমিশনার অরুণ জ্যোতি চাকমা, সম্পাদক কার্নেজী চাকমা, কোর্স চিফ ক্যাহ্লাচাই চৌধুরী, কোষাধ্যক্ষ তাতু মনি চাকমা, সহকারী কোর্স চিফ মনিরুল ইসলামসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি সদর উপজেলার সহসভাপতি বিম্বিসার খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তাসনুভা ইসলাম।

আরও পড়ুন

গাইবান্ধায় মসজিদ কমিটির বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

অনুষ্ঠান শেষে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কাব স্কাউটদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সেবার মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আনন্দময় পরিবেশে স্কাউটিং কার্যক্রমে তাদের আরও আগ্রহী করে তুলবে এ কাব হলিডে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: