শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভান্ডারিয়ায় তিনদিন ব্যাপী পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৪:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার উদ্যোগে তিনদিন ব্যাপী পৌর হোল্ডিং কর মেলার আয়োজন করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় পৌর অডিটোরিয়ামে পৌরসাভার অস্থায়ী কার্যালয়ে মেলার উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হোল্ডিং কর পরিশোধ নাগরিক দায়িত্ব, যার মাধ্যমে শহরের উন্নয়ন ত্বরান্বিত হয়। নাগরিকদের সচেতনভাবে কর পরিশোধে অংশ নেওয়া উচিত। পৌরসভার নাগরিকগণ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। আপনাদের দেওয়া করের মাধ্যমেই পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেহোনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার।

পৌরসভার নির্বাহী কর্মকতা মো. আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী গাজী নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ পারভেজ আহম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলগীর হোসেন ছাড়াও পৌরসভার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

মেলায় করদাতারা সরাসরি কর পরিশোধের সুযোগ পান এবং কর বিষয়ে বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করেন। মেলা শেষে সচেতন নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

ভান্ডারিয়াপৌর হোল্ডিং কর

শেয়ার করুন: