শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ এলপিজি ও এলএনজি বিনিয়োগে আগ্রহঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টপ্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ এলপিজি ও এলএনজি বিনিয়োগে আগ্রহঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্ট

মদনে লাথিতে জুলাইযোদ্ধা নিহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নেত্রকোনার মদনে টোল আদায়কারীর লাথির আঘাতে আবদুল বারেক (৫৫) নামের এক জুলাইযোদ্ধা নিহত হওয়ার অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় হামলাকারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মদন- কেন্দুয়া সড়কের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুলাইযোদ্ধা আবদুল বারেক নেত্রকোনার মদন উপজেলার চকপাড়া গ্রামের মৃত আবদুল গনির ছেলে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন করিম।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মদন পৌরসভার টোল আদায় করছিলেন আতিকুল ইসলাম। এ সময় সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে চকপাড়া গ্রামের জুলাই যোদ্ধা আবদুল বারেকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আতিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আবদুল বারেককে লাথি মারেন। এতে আবদুল বারেক মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহোযোগিতায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারী আতিকুল ইসলামকে পুলিশ আটক করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

বৃষ্টির কারণে সেঞ্চুরিয়ন টেস্টে টস হয়নি, মধ্যাহ্নভোজের বিরতি

নিহতের ছেলে শফিকুল বলেন, আমার বাবা একজন জুলাইযোদ্ধা। তাঁকে অন্যায়ভাবে মেরে হত্যা করা হয়েছে। আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন করিম বলেন, নিহত জুলাইযোদ্ধা আবদুল বারেকের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলাকারী আতিকুল ইসলাম পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: