শর্ট সার্কিটের আগুনে পুড়ল বাক প্রতিবন্ধী বসতঘর

খুলনার পাইকগাছায় এক বাকপ্রতিবন্ধির ঘরে বিদ্যুৎ এর তারের সর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরের আসবাবপত্র সহ লক্ষধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভৃত হয়ে গেছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১২ টার সময় উপজেলার চাঁদখালী ইউপির উওর গড়ের আবাদ গ্রামের বাকপ্রতিবন্ধি আবু ছিদ্দিক সরদারের বসতঘরে বিদ্যুৎ তারের শর্ট লেগে আগুনে ঘরের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভৃত হয়ে গেছে।বাকপ্রতিবন্ধির স্ত্রী কাকুলি বেগম বলেন মঙ্গলবার ১২টার দিকে আমি পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম আমার ছেলে বায়েজিদ হঠাৎ চিৎকার করে বলে মা আমাদের ঘরে আগুুন লেগেছে, আমার ঘরে থাকা জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। পাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু আমার ঘরের ভিতর যে সকল জিনিসপত্র ছিলো কোন কিছু বাহির করতে পারেনি।
স্থানীয় রসিদ সরদার বলেন, বাকপ্রতিবন্ধি ছিদ্দিক সরদার খুবই গরীব, অভাবের দায় কয়েকদিন আগে ধান কাটতে গেছে বাহিরে, এখনো বাড়িতে আসেনি। আমার ধারনা মিটারের পাশের তার নষ্ট হয়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। সে খুবই দরিদ্র নতুন করে বসতঘর নির্মাণ করা সম্ভব নাও হতে পারে। সরকারি ভাবে আর্থিক সহায়তা পেলে ঘর নির্মাণ করা সম্ভব হবে।
ভোরের আকাশ/নি