শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুই ভাইকে হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ভোলার চরফ্যাশনে জমি বিক্রির টাকা আত্মসাৎ করতে দুই ভাইকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ পুড়িয়ে গুমের ঘটনায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  একই মামলায় আরও দু’জনকে স্বল্প মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আসলামপুর ইউনিয়নের মো. বেল্লাল (৩৭), দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর মানিকার ইউনিয়নের মো. সালাউদ্দিন (৩০) ও একই ইউনিয়নের শরিফুল ইসলাম।

এছাড়া আসামি মো. আবুল কাসেমকে ৫ মাসের এবং মো. আবু মাঝিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২১ সনের ৭ এপ্রিল জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীলকে গলা কেটে হত্যার পর পেট্রোল দিয়ে মরদেহ পুড়িয়ে গুমের চেষ্টা করেন অভিযুক্ত ৫ আসামি। ঘটনার একদিন পর পুলিশ সুন্দরী খাল এলাকার একটি বাগান থেকে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করে।  তরে মরদেহ থেকে বিচ্ছিন্ন দুটি মাথা খুঁজে পায়নি পুলিশ।  পরে পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করে।  এ ঘটনায় নিহতদের ছোট ভাই নিপেন চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন।  পরে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ এবং শরিফুলকে গ্রেপ্তারের পর খুনের রহস্য উদঘাটন হয়।  তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সেপটিক ট্যাংক থেকে দুইটি মাথার খুলি উদ্ধার করা হয়।

চরফ্যাশনের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন কারাগারে আছেন, অন্য দু’জন পলাতক।

ভোরের আকাশ/জাআ

জমিমৃত্যুদণ্ড

শেয়ার করুন: