নাজিরপুরে অসহায় দুই ব্যক্তির পাশে উপজেলা প্রশাসন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন নাজিরপুর উপজেলা প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী প্রদান করা হয়।
সহায়তা প্রাপ্ত দুই ব্যক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের মো: ইমরান শেখ ও হাসিনা বেগম।
জানা গেছে, ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের পর গাছ কাটতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করে ইমরান। এরপর থেকে ইমরান ভ্যান গাড়িতে করে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। অসহায় হাসিনা বেগম স্বামী পরিত্যক্ততা।

এ সময় এই দুই অসহায় ব্যাক্তিকে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ প্যাকেট হলুদের গুড়া, ১ প্যাকেট মরিচের গুড়া, ১ প্যাকেট দুনিয়ার গুড়া সহ প্রায় ১৫ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস ও মোহাম্মদ আলী।
এদিকে ইমরান শেখ ও হাসিনা বেগম সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজিরপুর উপজেলা প্রশাসনের প্রতি। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা জানান, এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।
ভোরের আকাশ/জাআ