পিরোজপুর শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইফতেখারুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে ফ্যান এবং ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা