সিরাজগঞ্জে ৪ লাখ ৬৭ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ২৮ জুন উদযাপন করা হবে, সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় সিরাজগঞ্জের ২১২৬টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৪শ ১৭ জনকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লক্ষ ১৩ হাজার ৬শ ৮৬ শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচার চালাতে গনমাধ্যমকর্মীদের আহ্বান জানান সিভিল সার্জন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রায়হানুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই