শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত
আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত

বরগুনার আমতলীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে বেল্লাল খাঁন (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বেল্লাল ওই গ্রামের আতাহার খাঁনের ছেলে।

পরিবারিক সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মাঠে বাঁধা গরু আনতে যান বেল্লাল।  গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।  

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

চাচা সাইদুর রহমান বলেন, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে ভাইয়ের ছেলে বেল্লাল।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।  শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়েছিল।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, ‍"পরিবার চাইলে সরকারি সহায়তার জন্য আবেদন করতে পারবে।  আমরা যথাযথ সহায়তা করব।”

ভোরের আকাশ/জাআ

আমতলীবজ্রপাত

শেয়ার করুন: