শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে কেজিতে ৩০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাজারে পেঁয়াজের দাম এখন লাগামহীন। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে ২ -৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে দেশি পেঁয়াজ এখন ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনদিন আগেও যে পেঁয়াজের কেজি ছিল ৭০ থেকে ৭৫ টাকা, তা এখন সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

পাইকারি বাজারে শুক্র ও শনিবার (৮ নভেম্বর) প্রতি কেজি ৭২-৮৫ টাকা আর এখন ৯০-১০৫ টাকা।

পৌরসভার সবচেয়ে বড় বাজারের আড়তদাররা এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকাকে দায়ী করছেন। ভারতীয় পেঁয়াজ না আসায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে।

খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে দাম প্রায় ২০-২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এখন বাজারে তীব্র সরবরাহ সংকট চলছে। যে পরিমাণ পেঁয়াজ বাজারে আসছে, তা মোটেই যথেষ্ট নয়। ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় মজুদও কমে এসেছে, ফলে মোকামে দাম চড়া।

উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা-সহ বিভিন্ন ইউনিয়নে কিছুটা দেরিতে পেঁয়াজ বীজ রোপণ শুরু হয়েছে। ফলে নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও সময় লাগবে।

এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টদের আশঙ্কা, সময়মতো আমদানির অনুমোদন না পেলে বাজারে এই অস্থিরতা আরও চরম আকার ধারণ করবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর।

ভোরের আকাশ/মো.আ.

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিদিনাজপুরপেঁয়াজ

শেয়ার করুন: