শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

মুন্সিগঞ্জে 'গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন' প্রশিক্ষণ কর্মশালা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে মুন্সিগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে, যেখানে পেশাদারিত্ব ও সংবাদ পরিবেশনার মানোন্নয়নের উপর জোর দেওয়া হয়।
​
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসন এই আয়োজনে সহায়তা করে।
​
​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজের প্রতি সাংবাদিকদের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
​
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
​
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
​
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
​
বক্তারা অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের নৈতিকতা ও পেশাগত মান বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিক জাতির চতুর্থ চোখ, যা দিয়ে সমাজকে আলোকিত করা যায়, আবার ধ্বংস করা যায় ভুল করলে।

প্রশিক্ষণ কর্মশালায় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা সক্রিয়ভাবে অংশ নেন।

ভোরের আকাশ/জাআ

মুন্সিগঞ্জপ্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন: