শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ভিশন ভাণ্ডারিয়া এরিয়া প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের ভাণ্ডারিয়া এরিয়া প্রোগ্রাম এর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৫ আগষ্ট) সকালে স্থানীয় জনগণ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ভাণ্ডারিয়া পৌর অডিটরিয়াম মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এরিয়া প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দীর্ঘদিন ১৫ বছর ধরে ভাণ্ডারিয়ায় শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা ও জীবনমান উন্নয়নে কাজ করে আসা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রমের সফল পরিসমাপ্তি ঘোষণা করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিলা কবির ত্রপা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (ফিল্ড অপারেশন খুলনা, রাজশাহী, বরিশাল অঞ্চল) ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, সিনিয়র ম্যানেজার (বরিশাল এরিয়া কোর্ডিনেশন অফিস) আশীষ কুমার হালদার, ভাণ্ডারিয়া এরিয়া ম্যানেজার লিণ্ডা দফো, এনজিও প্রতিনিধি আলমগীর হোসেন, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম মিলন, ইসলামী ফাউণ্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখার পরিচালক হাফেজ মোঃ আবুল হোসেন, ইউপি সদস্য হাসিনা বেগম, উপকারভোগী নুসরাত জাহান মিতু, রিতু দাস প্রমুখ।  

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিশুদের জন্য চালানো বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং সফল উপকারভোগীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়।

বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন শুধু উন্নয়ন সংস্থা নয়, এটি একটি মানবিক পরিবারের মতো কাজ করেছে। তাদের কর্মসূচি এই অঞ্চলের মানুষকে সচেতন ও আত্মনির্ভর করেছে।

অনুষ্ঠান শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোরের আকাশ/জাআ

নাজিরপুরসমাপনী অনুষ্ঠান

শেয়ার করুন: