শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাউখালীতে মাদক ব্যবসায়ীসহ পেশাদার চোর গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ীসহ চিহ্নিত এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। 

শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাউখালী থানার এসআই রহমাতুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার পারসাতুরিয়া গ্রামের মিয়া বাড়ির ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। 

এ সময় উপজেলার শংকরপুর গ্রামের জাকির তালুকদারের ছেলে কথিত মাদক ব্যবসায়ী রাকিব তালুকদার (২৪)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নবীনগরে ছাত্রের মায়ের সাথে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার অধ্যক্ষ আটক

অপরদিকে,শনিবার (১৬ মে) সকালে কাউখালী থানার পিএসআই মেহেদী হাসানের নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযানে পারসাতুরিয়া গ্রামের কালু সরদারের ছেলে ও এলাকার চিহ্নিত পেশাদার চোর আসাদুল সরদার (৪২)কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

আসামি গ্রেপ্তারমো. ইয়াকুব হোসাইন

শেয়ার করুন: