চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠের একটি আমবাগান থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ। শুক্রবার (২১ আগস্ট) সকালে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আখতারুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, দুটি হাসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডার এবং বোমা তৈরির বিভিন্ন উপাদান জব্দ করা হয়।
র্যাব জানায়, অভিযান শেষে উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভোরের আকাশ/সু.পা