শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুকসুদপুরে শিক্ষার্থীর মাঝে ৭০০ ছাতা বিতরণ

মুকসুদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেছেন, ১২ নং গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও  গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস।

সোমবার (৩ আগষ্ট) দিনব্যাপী গোহালা ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাতা বিতরণ করা হয়।

এসময় ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোহালা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী বদরুল আলম টুলু, সহ সভাপতি তারা মিয়া, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেদওয়ান হিমেল, ১১৭নং দক্ষিণ গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী মজুমদার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী মাতুব্বর, সাধারণ সম্পাদক কাওসার আলী শেখ, মোঃ বাচ্চু চোকদার, আলেম দফাদার প্রমূখ।

আরও পড়ুন

ফুনচালের ক্যাথিড্রালে রোনালদো-জর্জিনার বিয়ের আসর

১২ নং গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও  গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস বলেন, "আমার প্রিয় অভিভাবক,  গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি'র নির্দেশে, আমার গোহালা ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ৭০০ শিক্ষার্থীকে ছাতা বিতরণ করেছি। এছাড়াও ইউনিয়নবাসীর জন্য এধরণের জনকল্যাণমূলক কাজ করে যাবো।
তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহস যুগিয়েছে।"

তিনি দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্ববোধ নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।

ভোরের আকাশ/এনউব

ছাতা বিতরণ

শেয়ার করুন: