শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় প্রাইভেটকার ও ভ্যানগাড়ি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাগুরা সদরের আলোমখালি এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারী চালিত ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে তৈয়ব আলী (৬০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।  এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নবীরন নেছা ও ভ্যানচালক জিয়াউর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে  তৈয়ব আলী ও তার স্ত্রী নবীরন নেছা কিনা-কাটা করার উদ্দেশ্য ভ্যানে করে গোপালপুর বাজারে যাচ্ছিলেন এসময় আলোমখালি বাজার পৌঁছালে ঝিনাইদহগামী একটি প্রাইভেট কারের সঙ্গে ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের যাত্রী রাস্তার উপর ছিটকে পড়েন।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অনুপ তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন।  গুরুতর আহত অবস্থায় নবীরন নেছা ও ভ্যানচালক জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে আমাদের একটি টিম হাসপাতাল পরিদর্শন করেছে।  নিহতের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

মাগুরাসংঘর্ষ

শেয়ার করুন: