সিংগাইরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) রাত ১১টার দিকে সায়েস্তা ইউনিয়নের বৈরাগীর টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বৈরাগীর টেক গ্রামের মৃত সমন খাঁর ছেলে বাবুল হোসেন (৪১) এবং সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে সালমান হোসেন (২২)।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) পার্থ শেখর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুল হোসেনের বাড়ির উঠানে অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং ইয়াবার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ