শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে ৫৮ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় রিপন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার কাটলা ইউনিয়নের রনগাঁও (বাসুপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তাহমুদার রহমানের নেতৃত্বাধীন একটি দল।

গ্রেপ্তার রিপন হোসেন রনগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে রিপনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার শয়নকক্ষ তল্লাশি করে বক্স খাটের পাটাতনের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার ৫০০টি  কুপিজেসিক ইনজেকশন এবং ২ হাজার ৫৫০টি স্ট্রিপে মোট ২৫ হাজার ৫০০টি Tapentadol ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দ করা ইনজেকশনগুলোর পরিমাণ প্রায় ৭ লিটার এবং ট্যাবলেটগুলোর ওজন প্রায় ১০ কেজি ২০০ গ্রাম। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান শেষে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বাকি আলামত বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন

শেরপুরে আন্ডারপাস দখল ও অবৈধ পার্কিংয়ে বাড়ছে ঝুঁকি

এ ঘটনায় রিপন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরামপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিপুল পরিমাণ মাদকসহ এক আসামিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।"

ভোরের আকাশ/জেআ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শেয়ার করুন: