শিরোনাম
বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশন

আ. লীগকে নজরুল ইসলাম আজাদ এমপির হুশিয়ারী

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড করে লাভ হবেনা

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগকে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকার কথা বলে এ সমস্ত করে কোন লাভ হবে না বলে হুশিয়ার করেন নারায়ণগঞ্জ- ২ ( আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার শহীদ মঞ্জুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

প্রধান বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাকিবুল ইসলাম রাকিব।বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি, ও আড়াইহাজার উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলে দলে সমাবেশে যোগ দিলে, সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা

সমাবেশ শেষে নজরুল ইসলাম আজাদ এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি মাহমুদউল্লাহ লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ ডালিম, হাইজাদী ইউনিয়নের ব্যবসায়ী বিএনপি'র সমর্থক বিএনপি সমর্থন নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাইছেন লিটন মিয়া তার নেতৃত্বে হাজার হাজার সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেন।  তাছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।

ভোরের আকাশ/ এনউব
 

শেয়ার করুন: