শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা পেলেন মান্দার ৫০০ অসহায় পরিবার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা পেলেন মান্দার ৫০০ অসহায় পরিবার
প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা পেলেন মান্দার ৫০০ অসহায় পরিবার

নওগাঁর মান্দা উপজেলায় ৫'শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে এসব পরিবারের মাঝে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। 

শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে জনপ্রতি ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. টিপু বলেন, ‘অতীতেও এই ধরনের বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ তা জানতে পারতো না এবং সঠিকভাবে বিতরণও হতো না। তবে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত অসহায় ও উপকারভোগীদের হাতে এই সহায়তা পৌঁছে দিচ্ছে।’


ভোরের আকাশ/ইউএম

প্রধানমন্ত্রীর সহায়তা

শেয়ার করুন: