শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

বগুড়ায় যুবদলের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় যুবদলের বিক্ষোভ
বগুড়ায় যুবদলের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপি পরিকল্পিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার বিকাল ৪টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের সাতমাথার জুলাই চত্বরের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বিকাল ৪টায় শহর ও জেলার বিভিন্ন ইউনিট থেকে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী শহরের মোহাম্মদ আলী প্যারামেডিকেল কলেজ মাঠে এসে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শেরপুর রোড হয়ে সাতমাথার দিকে অগ্রসর হয়। 

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচি থেকে জানানো হয়, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম। জেলা বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস।

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ,  সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি এবং বগুড়া সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাসসহ স্থানীয় যুবদল ও বিএনপির অন্যান্য নেতাকর্মী।

সমাবেশ থেকে নেতারা অবিলম্বে সব ধরনের রাজনৈতিক অপতৎপরতা ও সহিংসতা রোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: