শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

শেরপুরে মাদক-জুয়া বিরোধী সচেতনতামূলক ম্যারাথন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে বিরত রাখা এবং সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরে সচেতনতামূলক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম গেট থেকে এ ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। চকপাঠক বায়তুন নূর কল্যাণ সমাজ এ সচেতনতামূলক ম্যারাথনের আয়োজন করে।

ম্যারাথন প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ৩ কিলোমিটার, দ্বিতীয় ধাপে ৭ কিলোমিটার এবং তৃতীয় ধাপে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ধাপে তিনজন করে বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

ম্যারাথনের মাধ্যমে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করার বার্তা দেওয়া হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ। তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

রুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চকপাঠক বায়তুন নূর কল্যাণ সমাজের সভাপতি মোঃ রাশেদুল হোসেন ডিয়ার ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম তজির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ম্যারাথনটি পরিচালনা করেন হাসিবুল হাসান শান্ত ও মোঃ সোহেল রানা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: