কুড়িগ্রামে পার্লামেন্ট গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিশ্চিত করতে কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জেলা শহরের পৌর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় জেলার সচেতন নাগরিক সমাজ, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি, সমাজকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, নারী প্রতিনিধি, যুব ও ছাত্র সংগঠনের সদস্য, কৃষক-শ্রমিক, ব্যবসায়ী, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ এবং সুধীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাদের মতামত ও প্রস্তাবসমূহ সংকলন করে জাতীয় সংসদে উপস্থাপনের কথা জানান সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
ভোরের আকাশ/এসএইচ