শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় জমিজমা নিয়ে চাচাকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পৌরসভাস্থ আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রতন মিয়া (৫০)। তিনি আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

অভিযুক্তরা হলেন- তার ভাই মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই সামির মিয়া (১৮)।

নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজাদের মধ্যে মামলা ও বিরোধ চলছিল। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষরা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে রতন মিয়া পাশের বিলে জমিতে কাজ করার সময় অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করার পর জমির আগাছা পরিষ্কারের কাঁচি দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায় তারা।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

স্থানীয় পৌর কমিশনার মো. আবু সায়িদ জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে, তবে স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/তা.কা

 

ব্রাহ্মণবাড়িয়ায়হত্যাঅভিযোগ

শেয়ার করুন: