বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এক নেতা ফরহাদুজ্জামান ফুটাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে পৌর এলাকার চালাকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চালাক পাড়া এলাকা থেকে আওয়ামী লীগ নেতা ফরহাদুজ্জামান ফুটাকে গ্রেপ্তার করা হয়। তিনি বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বকশীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি ২০২৫ সালে বকশীগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতা মামলার এজাহার নামীয় আসামি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ফুটাকে শনিবার (১৫ আগস্ট) জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম