শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় ডিবির বিশেষ অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তার শয়নকক্ষের একটি বড় টিনের বাক্সের ভেতর থেকে ১১টি প্যাকেটে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে। পরে ডিবি পুলিশের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বড় টিনের বাক্সের ভেতর থেকে ১১টি প্যাকেটে রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে নওগাঁ পুলিশ মিডিয়া সেলে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আরও পড়ুন

নেপালের ১১টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে আছে ৯৩৩ কর্মী

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদুল হাসান আরও একজনের সঙ্গে যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে কাজ করার বিষয়টি জানা গেছে। তার ওই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: