শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে পৃথক দুই অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ মে  উপজেলার ছাতিয়ানী এলাকায় পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সামশুল হক খন্দকার (৬৫) নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত সামশুল ওই এলাকার ইউসুফ আলী খন্দকারের ছেলে এবং তিনি স্থানীয়ভাবে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরদিন ৫ মে একই উপজেলার রাথুরা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে একই আইনের আওতায় কাজী আমজাদ হোসেন (৬৭) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার আকবর আলীর ছেলে।

আরও পড়ুন

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

দুই দিনের অভিযানে মোট দুটি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. আলামিন ভূইয়া।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/আ.র

আড়াই লাখ টাকা জরিমানা

শেয়ার করুন: