শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পঞ্চগড়ের বোদা উপজেলার পৌরসভা এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে গিয়ে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাসের চালকের সহকারী নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামে গেটলক যাত্রীবাহী বাসটি বোদা বাইপাস মোড়ের কাছে পৌছালে পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে উঠার জন্য হাত উঠালে গাড়ির ড্রাইভার ব্রেকে পা রাখেন।

আরও পড়ুন

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

এ সময় ব্রেক জাম হয়ে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেটে দাঁড়িয়ে থাকা সহকারী শান্ত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
 

ভোরের আকাশ/আ.র

হেলপার নিহত

শেয়ার করুন: