শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবরোধের ৬ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছেড়েছেন আন্দোলনকারীরা। আটকে থাকা ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের দুই লেনেই যানবাহনগুলো চলাচল শুরু করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা ভোর ৪টার দিকে মহাসড়ক থেকে অবরোধ ছেড়ে দেন। ফলে আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

জানা গেছে, রাতভর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের অবরোধের কারণে যাত্রাবাড়ী, শনির আখড়া, সাইনবোর্ড মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোরের দিকে যান চলাচল শুরু হলেও চাপ থাকায় গাড়িগুলো ধীরগতিতে এগিয়ে চলতে দেখা গেছে।

এদিকে যাত্রাবাড়ী, শনির আখড়া ও সায়দাবাদ এলাকা গুলোতে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের মাধ্যমে বিশেষ  ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রাস্তায় যানবাহনে আটকে থাকা অনেক যাত্রীরা জানান, যানবাহনের ভেতরেই তারা নির্ঘুম রাত কাটিয়েছেন। ভোরের দিকে অবরোধ প্রত্যাহারে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঘটনাস্থলে কোথাও ট্রাফিক পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায় পাওয়ায় যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে ওসমান হাদীর হত্যার বিচার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। এর ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তবে মানবিক দিক বিবেচনায় অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

মহাসড়ক অবরোধ

শেয়ার করুন: