খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ সাবেক নেতা গ্রেপ্তার
খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিবকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব সোনাডাঙ্গা গির্জা রোডের বাসিন্দা শেখ আ. জব্বারের ছেলে।
সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ আগস্টের পর রাজনীতির পট পরিবর্তনের পর থেকে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিব আত্মগোপনে ছিলেন। এসময় সে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
এরই ধারাবাহিকতায় তার শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহলে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নাশকতা মামলা দায়ের চলমান। এ মামলায় তাকে আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে।
ভোরের আকাশ/মো.আ.