সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভূমি কর্মকর্তা নিহত

নিজ বাসা থেকে কর্মস্থলে আসার সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর ভূমি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন (৫৫) বৃহষ্পতিবার (১৪ মে) মদনপুর নরসিংদী আঞ্চলিক মহা সড়কের মীরের টেক এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
আড়াইহাজার ভূমি অফিস সূত্র জানায়, আনোয়ার হোসেন বাইক যোগে নিজ বাসা থেকে কর্মস্থলে আসার পথে তার বাইকটিকে একটি লড়ি ট্রাক ধাক্কা দিলে তার বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সংবাদ পেয়ে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে বলে তিনি জানান।
ভোরের আকাশ/ইউএম