শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চারা বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে চারা বিতরণ ও বৃক্ষ রোপণ অভিযান পালিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে ভোলা-৪ (চরফ্যাশন -মনপুরা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অব.) সৈয়দ আহমেদ, দুলারহাট থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাছির আহাম্মেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে শরীফপাড়ায় এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার নির্বাচনী কার্যালয়ের সামনে শতাধিক মানুষের মাঝে বিভিন্ন প্রকার ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মাসব্যাপী নানা সামাজিক ও মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

ভোরের আকাশ/জাআ

চরফ্যাশনচারা বিতরণবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

শেয়ার করুন: