নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

নড়াইলে ট্রাকের ধাক্কায় তপন রায় (৫৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহতের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামে। নিহত তপন ওই গ্রামের অজিত রায়ের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের নিজ বাড়ি থেকে ভ্যান চালিয়ে নড়াইল আসার পথে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তুলারামপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।আইনী প্রক্রিয়া মেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
ভোরের আকাশ/রই