শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের দক্ষিণপাড়ায় পানিভর্তি গর্তে পড়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাড়ির পেছনে মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি একটি গর্তে পড়ে প্রাণ হারায় আবদুল মাবুদের শিশু সন্তান নোমান এবং তার প্রতিবেশী বেলাল উদ্দিনের শিশুকন্যা জন্নাতুল ফেরদৌস। তারা দুজনই একই পাড়ার বাসিন্দা ও খেলাধুলার সঙ্গী ছিল।

স্থানীয়দের মতে, দুপুরে খেলতে গিয়ে অজান্তে গর্তে পড়ে যায় শিশু দুটি। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাহারবিল ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক জানান, ঘটনাটি থানাকে অবহিত করা হয়েছে এবং এ ধরনের গর্ত দ্রুত ভরাটের প্রয়োজনীয়তা রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.


 

কক্সবাজারশিশুর মৃত্যু

শেয়ার করুন: