সংসদ সদস্য হেলালকে এমইউজে’র নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানালেন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সংসদ সদস্য খুলনা প্রেসক্লাব পরিদর্শনে আসলে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, এমইউজের সহসভাপতি মাসুদুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল আলম এবং নির্বাহী সদস্য কনক রহমান, ডি এম রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী, এমইউজের সদস্য এম এ হাসান, মুস্তাফিজুর রহমান পারভেজ, আজিজুল ইসলাম, নুরুল আমিন নুর।
এ সময় সংসদ সদস্য পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ এনউব